Likhe nao - লিখে নাও

লিখে নাও
তুমি স্মৃতির পৃষ্ঠাজুড়ে আজকের দিনটাকে।
লিখে নাও
তুমি অনুভূতিতে গভীরতায় আমাকে।
বিদায়ী
এই সময়কে অশ্রুসিক্ত করা নয়!
গোলাপের
সুবাসিত ঘ্রাণে হোক সে আনন্দময়!
আমি চন্দ্র-তুমি তারা
আমি নদী-তুমি ধারা
ক'রো নাকো বিদায়ী লগ্ন, বেদনাময়!
বন্ধু, এ-দেখাই শেষ দেখা নয়!
আবার,-দেখা হবে নিশ্চয়ই!
বিষন্ন বিকেলে আমায় যদি মনে পরে
প্রকৃতির মাঝে তুমি খুঁজে নিও আমাকে।
ভাবনাতে আমার হৃদয় একাকার হলে
উপলব্ধি ক'রো তুমি মেঘের আঁচলে।
আমি চন্দ্র-তুমি তারা
আমি নদী-তুমি ধারা
ক'রো নাকো বিদায়ী লগ্ন, বেদনাময়!
বন্ধু, এ-দেখাই শেষ দেখা নয়!
আবার,-দেখা হবে নিশ্চয়ই!
লিখে নাও---


Likhe nao - লিখে নাও


 টাইটেল: লিখে নাও (শেষ দেখা-২)
কথা ও সুর: প্রিন্স মাহমুদ
অ্যালবাম: বার মাস
   ২০০১

Post a Comment

0 Comments