Kobita tumi shopnocharini hoye - কবিতা, তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না

কবিতা, তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না
কবিতা, এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা!
দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতারও জল
পদ্ম পাতারও জল।
কবিতা, তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না
কবিতা, এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা।
বেদনাসিক্ত অশান্ত এই মন, খুঁজে ফেরে মেটায় প্রয়োজন
যতদূর জানে এ-ব্যাকুল হৃদয়, নীল বিষের পেয়ালা মনের বাঁধন!!
দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতারও জল
পদ্ম পাতারও জল।
কবিতা, তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না
কবিতা, এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা!
নয়ন গভীরে আঁকি না, নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা
কোথায় হারালে বলো পাব তোমায়, বসন্তে মাতাল আমি এক অপূর্ণতা!!
দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতারও জল
পদ্ম পাতারও জল।
কবিতা, তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না
কবিতা, এই নিশাচর আমায় ভেবোনা সুখের মোহনা!
দেখবে আমাদের ভালবাসা হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতারও জল
পদ্ম পাতারও জল!
পদ্ম পাতারও জল
পদ্ম পাতারও জল!
Kobita tumi shopnocharini hoye - কবিতা, তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না

টাইটেল: পদ্ম পাতারও জল
অ্যালবাম: ও আমার প্রেম
কথা ও সুর: লতিফুল ইসলাম শিবলী
রিলিজ: ১৯৯৯

Post a Comment

0 Comments