Oporadhi - আমি কখনো যোদ্ধা, কখনো বিদ্রোহী

আমি কখনো যোদ্ধা, কখনো বিদ্রোহী
কখনো কবিতার কবি,
আমি কখনো আকাশ, কখনো নদী
কখনো শিল্পীর ছবি।
আমি মানুষ হওয়ার দায়ে
চিরটাকাল থেকেই গেলাম- অপরাধী।
আমি কখনো বন্ধু, কখনো ছায়া
কখনো শত্রুর জেদ,
আমি কখনো স্বচ্ছ, কখনো আঁধার
কখনো সত্যের ভেদ।
আমি মানুষ হওয়ার দায়ে
চিরটাকাল থেকেই গেলাম- অপরাধী।
আমি কখনো মিছিল, কখনো একা
কখনো হতাশ কোন ক্ষণ,
আমি কখনো সময়, কখনো গতি
কখনো রাত জাগা প্রেমী।
আমি মানুষ হওয়ার দায়ে
চিরটাকাল থেকেই গেলাম- অপরাধী।



Oporadhi - আমি কখনো যোদ্ধা, কখনো বিদ্রোহী

গান : অপরাধী
শিল্পী: জেমস
অ্যালবাম: সাত রঙের কষ্ট

Post a Comment

0 Comments