আরো কিছুক্ষণ কি রবে বন্ধু
আরো কিছু কথা কি হবে?
বলবে কি শুধু ভালোবাসি তোমায়
বলবে কি শুধু তুমি যে আমার
মুছে ফেলে সব জড়তা!!
আরো কিছুক্ষণ কি রবে বন্ধু
আরো কিছু কথা কি হবে..!!
কাজল ও-সে চোখের অতল গভীরে
হারিয়ে যে আমি একাকার
মিষ্টি সে সুরে রিমিঝিমি কাকন
দিয়েছে যে আমায় পরপার-
বলবে কি শুধু ভালবাসি তোমায়
বলবে কি শুধু তুমি যে আমার
মুছে ফেলে সব জড়তা!!
আরো কিছুক্ষণ কি রবে বন্ধু
আরো কিছু কথা কি হবে..!!
সাগরেরই বুকে উড়ে যায় গাংচিল
তুমি যেন তার ঠিকানা
জীবনেরই পথে একে যায় যার ছবি
তুমি যেন তার উপমা-
বলবে কি শুধু ভালবাসি তোমায়
বলবে কি শুধু তুমি যে আমার
মুছে ফেলে সব জড়তা!!
আরো কিছুক্ষণ কি রবে বন্ধু
আরো কিছু কথা কি হবে..!!

aro kiso khon ki robee bondhu - আরো কিছুক্ষণ কি রবে বন্ধু