tumar bukh er poth dhore - তোমার বুকের পথ ধরে james bangla song lyrics

তোমার বুকের পথ ধরে
কতোটা হাটলে বলো
হৃদয় ছোঁয়া যাবে?
তোমার চোখের গভীরে
কতোটা দূর গেলে বলো
আমার ছায়া দেখা যাবে?
আমি ততোটা-
আমি ততোটাই যেতে চাই,
যতোটা গেলে তোমার
ভালবাসা পাওয়া যাবে।
আমি রাতের আঁধার হতে চাই
নীরবে তোমায় ঘুম পাড়ানোর জন্য!
ওই আমি মধুর স্বপন হতে চাই
আ- ঘুমের মাঝেও সঙ্গে থাকার জন্য!
আমি ততোটা-
আমি ততোটাই পাশে থাকতে চাই,
যতোটা থাকলে তোমার
বন্ধু হওয়া যাবে।
আমি ভোরের শিশির হতে চাই
শুধু তোমার স্পর্শ- স্পর্শ পাওয়ার জন্য!
আমি শ্রাবণের মেঘ হতে চাই
শুধু তোমার অশ্রু ধোয়ার জন্য!
তোমায় ততোটা-
আমি ততোটা পাশে চাই,
যতোটা পেলে তোমায়
সঙ্গী ভাবা যাবে।


tumar bukh er poth dhore - তোমার বুকের পথ ধরে james bangla song lyrics

tumar bukh er poth dhore
শিল্পী : জেমস
কথা : রাজিব আহমেদ
সুর ও সঙ্গীত : জুয়েল বাবু
অ্যালবাম : দিওয়ানা মাস্তানা

Post a Comment

0 Comments