হৃদয়ের দাবিতে ছুটে গেলে তার কাছে
তখনই দেখি মন কি দ্বিধা মাঝে আছে!
আমি জানি না, কিছু জানি না
কেনো জানি না, জানি না!
সেই চোখেরই ইশারায়, মিশে যাই সারাক্ষণ।
আমি-- তার পরশে
চলে যাই সুখেরই দেশে;
ভালবাসার কুয়াশায়, মন কেনো যে হারায়!
আমি জানি না, কিছু জানি না
কেনো জানি না, জানি না!
সেই চোখেরই ইশারায়, মিশে যাই সারাক্ষণ।
বুকেরই গভীরে, সে শুধু জুড়ে থাকে
সারাক্ষণ এই মন, সুখেরি ছবি আঁকে!
আমি বুঝি না, কিছু বুঝি না
কেনো বুঝি না, জানি না!
ঐ অধরের হাসিতে, খুঁজে পাই নিজেকে।
আমি-- তার ছোঁয়াতে
ফিরে যাই শিশির প্রভাতে;
তাকে পাবার আশায়, সময় কেটে যায়!
আমি বুঝি না, কিছু বুঝি না
কেনো বুঝি না, জানি না!
ঐ অধরের হাসিতে, খুঁজে পাই নিজেকে।
জোনাকির মতো সে, এই নেভে এই জ্বলে
বুকেরই আলোড়ন, সে শুধু আছে বলে!
আমি থাকি না, ভুলে থাকি না
কেনো পারি না, জানি না!
তার চোখেরই গভীরে, ডুবে যাই আঁধারে।
মন-- বুঝি তখন
তাকে নিয়ে থাকে মগন;
নিঃসীম তৃষ্ণায়, হৃদয় তাকে চায়!
আমি থাকি না, ভুলে থাকি না
কেনো পারি না, জানি না!
তার চোখেরই গভীরে, ডুবে যাই আঁধারে।
আমি-- তার পরশে
চলে যাই সুখেরই দেশে;
ভালবাসার কুয়াশায়, মন কেনো যে হারায়!
আমি জানি না, কিছু জানি না
কেনো জানি না, জানি না!
সেই চোখেরই ইশারায়, মিশে যাই সারাক্ষণ।
আমি জানি না, কিছু জানি না
কেনো জানি না, জানি না!
hridoy er dabite chute gele tar kache
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ অনন্যা
সুরকারঃ জেমস

0 Comments