tui ki kokhono jantis - তুই কি কখনো জানতিস

তুই কি কখনো জানতিস
এতটা দুঃখ পাবি?
নিঃস্ব ভেবে আজ তুই
আঁধারের পথ মারাবি!
আলোকিত হতে চাস'
বিকোশিত হতে চাস'
এই পৃথিবীর আবরনে,
আয় হাত কড়া বাঁধনে
বেধে দেই পুলকিত বিলাস।
পার্শ্বচিত্র দেয়াল লিখন
সিনেমা ক্যানভাস
সচিত্র বিলবোর্ড!
মানহানি মনেকর
জীবন বোধ
বাংলা ফিল্মের কালার পোষ্টারে!
দেখবি কত রঙ্গের নেশা
হর হামেশা,
শহরতলীর আনাচে কানাচে
যৌবন মেলামেশা,
আয় হাত কড়া বাঁধনে
বেধে দেই পুলকিত বিলাস।
সঙ্গদোষের জীবন ডাকে
পথের মোরে
নির্জন ল্যাম্পপোষ্ট!
ভুল করে মনে কর্ ডাকবে কেউ
হাত নাড়িয়ে
চোখে সানগ্লাস!
রেললাইনের বস্তি ধরে
এগোবি যখন,
আলু থালু পথে নেমে গেছে
বায়বীয় নেশার রাজা!
আয় হাত কড়া বাঁধনে
বেধে দেই পুলকিত বিলাস।

tui ki kokhono jantis - তুই কি কখনো জানতিস

Post a Comment

0 Comments