কেউ যেন না জানে বন্ধু
বলো আমায় নীরবে-
তুমি কার, কে তোমার
কে বা বলো আমার হবে?
তোমার ভেতরে আমি
আমার ভেতরে তুমি,
প্রথম র্স্পশেই ভেবেছিলাম
প্রেম হবে অনেক নামী!
তুমি কার, কে তোমার
কে বা বলো আমার হবে?
আমার মনেতে তুমি
তোমার মনেতে আমি,
শেষ অবধি ভাবিনা আর
কে কতটা দামী!
তুমি কার, কে তোমার
কে বা বলো আমার হবে?
কেউ যেন না জানে বন্ধু
বলো আমায় নীরবে-
তুমি কার, কে তোমার
কে বা বলো আমার হবে?

0 Comments