nag naginir khela - নাগ নাগিনীর খেলা

নাগ-নাগিনীর খেলা, সর্পরাজের খেলা
বিষধর তোলে ফনা, ছোবলে বিষের জ্বালা
বসেছে সাপের মেলা, বীণেতে সুরের খেলা
বেদের বহর দেখো, জিপসি জীবনটা
দেখে যা, রেখে যা, বসেছে সাপের খেলা
দেখে যা, দেখে যা, বীণেতে সুরের খেলা
বেদেনীর হাতে বীণ মধুর সুরে বাজে
ঘুরিয়া ঘুরিয়া নাচে, হেলিয়া দুলিয়া নাচে
বেদেনীর মাতাল নাচন
বুকের সাপটা বাজে বাঁশির সুরে
কেউটে গোখরা কালনাগিনী আসে
দেখে যা, রেখে যা, বসেছে সাপের খেলা
দেখে যা, দেখে যা, বীণেতে সুরের খেলা
ওরা বেচে বেড়ায় চুড়ি ফিতা
হাটে-বাজারে, গ্রামে-গঞ্জে
ওরা বেচে বেড়ায় চুড়ি ফিতা
হাটে-বাজারে, গ্রামে-গঞ্জে
ওরা ভাসমান জীবনে জীবিকার তাড়নে
ঝুড়ি ভরা সাপে ছোটাছুটি করে
সাপুড়ে সর্দার আছে সাথে
দেখে যা দেখে যা ওদের
জীবনের সাথে জুয়া খেলা
দেখে যা, দেখে যা, বসেছে সাপের মেলা
দেখে যা, দেখে যা, বীণেতে সুরের খেলা
নাগ-নাগিনীর খেলা, সর্পরাজের খেলা
বিষধর তোলে ফনা, ছোবলে বিষের জ্বালা
বসেছে সাপের মেলা, বীণেতে সুরের খেলা
বেদের বহর দেখো, জিপসি জীবনটা
দেখে যা, দেখে যা, বসেছে সাপের খেলা
দেখে যা, দেখে যা, বীণেতে সুরের খেলা

nag naginir khela - নাগ নাগিনীর খেলা

nag naginir khela - নাগ নাগিনীর খেলা
শিল্পীঃ জেমস (ফিলিংস)
অ্যালবামঃ নগরবাউল

Post a Comment

0 Comments