koto ta kangal ami - কতটা কাঙাল আমি

কতটা কাঙাল হয়ে থাকি
বুঝবেনা কখনও
কতটা ঝড় বুকে তুলে রাখি
বুঝবেনা কখনও
শীতার্ত আমার বড় বেশি প্রয়োজন
শুধু তোমার রোদেলা দুপুর আর
একান্ত একাকী তোমায়
কতটা কাঙাল হয়ে থাকি
বুঝবেনা কখনও
কতটা ঝড় বুকে তুলে রাখি
বুঝবেনা কখনও
শীতার্ত আমার বড় বেশি প্রয়োজন
শুধু তোমার রোদেলা দুপুর আর
একান্ত একাকী তোমায়...
লোরকার কবিতায় কখনও তোমার মুখ
সেজানের ছবিতেই কখনও তোমার মুখ
সূর্যের বাম পাশেই কখনও তোমার মুখ
পতাকার ডান পাশে কখনও তোমার মুখ
ফসলের কচি বুকেই কখনও তোমার মুখ
অগোছালো ডায়েরিতেই কখনও তোমার মুখ
ভেঙ্গে যাওয়া মিছিলেই কখনও তোমার মুখ
বিকেলের শেষ রঙে কখনও তোমার মুখ
কতটা কাঙাল হয়ে থাকি বুঝবেনা
কতটা ঝড় বুকে তুলে রাখি
বুঝবেনা কখনও
শীতার্ত আমার বড় বেশি প্রয়োজন
শুধু তোমার রোদেলা দুপুর আর
একান্ত একাকী তোমায়...

koto ta kangal ami - কতটা কাঙাল আমি

koto ta kangal ami - কতটা কাঙাল আমি
শিল্পীঃ জেমস (ফিলিংস)
অ্যালবামঃ নগরবাউল

Post a Comment

0 Comments