ishhor ache - ঈশ্বর আছে

খেঁটে খাওয়া মজুরের ঘামে ভেজা ফসলে
ঈশ্বর আছে!
খেঁটে খাওয়া মজুরের ঘামে ভেজা ফসলে
ঈশ্বর আছে!
ঈশ্বর আছে, দুঃখিনী মায়ের এক মুঠো সম্বলে।
ঈশ্বর আছে, দুঃখিনী মায়ের এক মুঠো সম্বলে।
ঈশ্বর আছে, ঈশ্বর আছে।
ঈশ্বর আছে, ঈশ্বর আছে।
সবহারা মানুষের বুকের মাঝে
ঈশ্বর আছে!
ঘর ছাড়া পথিকের অচেনা পথে
ঈশ্বর আছে!
ঈশ্বর আছে, দুঃখিনী মায়ের এক মুঠো সম্বলে।
ঈশ্বর আছে, দুঃখিনী মায়ের এক মুঠো সম্বলে।
ঈশ্বর আছে, ঈশ্বর আছে।
ঈশ্বর আছে, ঈশ্বর আছে।
ঈশ্বর আছে,
ঈশাণে-অগ্নিতে, নৈর্ঋতে-বাতাসে!
ঈশ্বর আছে,
বৈরাগী বৃক্ষের পাতাহীন শাখাতে!
ঈশ্বর আছে, দুঃখিনী মায়ের এক মুঠো সম্বলে।
ঈশ্বর আছে, দুঃখিনী মায়ের এক মুঠো সম্বলে।
ঈশ্বর আছে, ঈশ্বর আছে।
ঈশ্বর আছে, ঈশ্বর আছে।

ishhor ache - ঈশ্বর আছে

Ishhor ache
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ দুখিনী দুঃখ করো না
সুরকারঃ জেমস

Post a Comment

0 Comments