Chuye dekho - ছুঁয়ে দেখো

আমিতো সাধারণ একজন
অতি সাধারণ এই মন,
অথচ আমার ভালবাসা অসাধারণ!
ও বন্ধুরে, একবার ছুঁয়ে দেখো
ইচ্ছেগুলোকে।
ও আমিতো কবিতা লিখিনা
তবুও তোমায় ভেবে লিখবো একদিন
দ্বিতীয় কোন বনলতার কথা!
ও বন্ধুরে, একবার ছুঁয়ে দেখো
ইচ্ছেগুলোকে।
ও আমিতো ছবি আঁকিনা
তবুও তোমায় ভেবে আঁকবো একদিন
প্রথম কোন রাধার ছবি!
ও বন্ধুরে, একবার ছুঁয়ে দেখো
ইচ্ছেগুলোকে।
আমিতো সাধারণ একজন
অতি সাধারণ এই মন,
অথচ আমার ভালবাসা অসাধারণ!
ও বন্ধুরে, একবার ছুঁয়ে দেখো
ইচ্ছেগুলোকে।

Chuye dekho - ছুঁয়ে দেখো


Post a Comment

0 Comments