valobasha valobeshe - ভালোবাসা ভালোবেসে

মনের বেতারে এ-কার কণ্ঠ শুনি!
বলে ভালোবাসো, ভালোবেসে যাও
স্বপ্ন দেখো, স্বপ্ন দেখে যাও।
এ-কার কণ্ঠ শুনি, মনের বেতারে!
এ-কার কণ্ঠ শুনি!
বলে আকাশের চেয়ে দূরে, অন্যদূর আকাশে চলে যাও।
মনের আধারে, এ-কার কণ্ঠ শুনি!
মনের আধারে, এ-কার কণ্ঠ শুনি!
বলে খাচা ভাঙা পাখির ডানায় উড়ে যাও, আজ উড়ে যাও
আপন কষ্ট নষ্ট করে মিথ্যে অভিমান ভুলে যাও।
এ-কার কণ্ঠ শুনি!
মনের আধারে, এ-কার কণ্ঠ শুনি!
আপন কষ্ট নষ্ট করে মিথ্যে অভিমান ভুলে যাও।
মনের গহীনে, এ-কার কণ্ঠ শুনি!
মনের গহীনে, এ-কার কণ্ঠ শুনি!
এই নাগরিক বাউল নগরে
গেয়ে যাও, শুধু গেয়ে যাও।
এ-কার কণ্ঠ শুনি!
মনের গহীনে, এ-কার কণ্ঠ শুনি!
বলে দুঃখের বাঁধে নীল বুক ভেঙ্গে
না বলার পথে থেমে যাও, থেমে যাও।
ভাল থেকো তোমরা সংগ্রামে
ভাল থেকো তোমরা অবহেলায়
ভাল থেকো তোমরা অভিমানে
ভাল থেকো তোমরা ছলনায়।
ভাল থেকো, ভালোবাসো, ভালোবেসে যাও
স্বপ্ন দেখো, স্বপ্ন দেখে যাও।
এ-কার কণ্ঠ শুনি, মনের বেতারে!
এ-কার কণ্ঠ শুনি!
বলে ভালোবাসো, ভালোবেসে যাও!
বলে আকাশের চেয়ে দূরে অন্যদূর আকাশে চলে যাও।
স্বপ্ন দেখো, স্বপ্ন দেখে যাও!

valobasha valobeshe - ভালোবাসা ভালোবেসে

টাইটেলঃ ভালোবাসা ভালোবেসে
অ্যালবামঃ একটি গোলাপ
রিলিজঃ ১৯৯৫

Post a Comment

0 Comments