দুপুরের আকাশেতে,
রোদ, ঝড়, বর্ষায়,
ক্যাপসুল ট্যাবলেটে...
নদীর গভীর জলে,
নভেলের পাতা জুড়ে,
চিরনি আয়না তেলে...
ফটো, সান চশমায়,
নিদ্রা, অনিদ্রায়,
লতানো গোলাপ ঝারে...
কাঁটা ভরা ক্যাকটাসে,
রংধনু, চাদরে,
তোমাকে খুঁজি
দিবানিশি ভালবেসে...
তোমাকে খুঁজি
এলোমেলো একাকী...
মানিব্যাগ ভাঁজে ভাঁজে,
আয়রন করা শার্টে,
ক্যাসেট প্লেয়ারে গানে...
দয়েল পাখির নীড়ে,
আলপিন গেমস ক্লিপে,
নিত্য নতুন গানে...
জানালার সারসীতে,
বেল্কনি লাল টবে,
ছাই ভরা অ্যাশট্রেতে...
ছিমছাম বেডরুমে,
ক্লান্তির রাজপথে
তোমাকে খুঁজি
দিবানিশি ভালবেসে...
তোমাকে খুঁজি
এলোমেলো একাকী...
সিগারেট, দেয়াশলাই,
জলভরা সাদা গ্লাসে,
কবিতার খাতা জুড়ে...
জেগে থাকা স্বপ্নেতে,
ঝিনুকের তলপেটে,
স্বপ্ন সাগর তীরে...
গল্পের আশপাশে,
সবুজ ঘাসের বুকে, হাসনাহেনার বনে...
রাগ, ক্ষোভ, হতাশাতে,
লোমশ আমার বুকে
তোমাকে খুঁজি
দিবানিশি ভালবেসে...
তোমাকে খুঁজি
এলোমেলো একাকী...
tumake khuji - তোমাকে খুঁজি
শিল্পীঃ জ়েমস
অ্যালবাম: জেল থেকে বলছি

0 Comments