টেকনাফ থেকে তেতুলিয়া জুড়ে
সবুজের মাঝে লাল কাফন আমার
তুমি ছাড়া আর কে আছে বলো
ছন্নছাড়া এই আমার আপন-
ওগো বাংলাদেশ তুমি
আমার কবর তুমি
সাড়ে তিন হাত জন্মভুমি
আমার ভূমি!
তোমার কোলে জন্ম আমার
তোমার স্বপ্নে তিলোত্তমা
তোমার ভাষায় বলতে শেখা
তুমি আমার মা-
স্লোগানে-স্লোগানে, মিছিলে-মিছিলে
স্লোগানে মুখোর, মিছিলে মিছিলে-
তুমি আমার প্রথম দাবী
নিয়ম ভাঙ্গার নিয়মে
বন্দীর হাতে জেলের চাবি
আমার ভূমি!
যখন তখন হাসতে বলো
যদিও বিরান ভালবাসা,
কেউ না আসুক আমি আছি
খেলবে যখন মরন খেলা
পুড়ে পুড়ে বিশুদ্ধ তুমি!
টেকনাফ থেকে তেতুলিয়া জুড়ে
সবুজের মাঝে লাল কাফন আমার
তুমি ছাড়া আর কে আছে বলো
ছন্নছাড়া এই আমার আপন-
ওগো বাংলাদেশ তুমি
আমার কবর তুমি
সাড়ে তিন হাত জন্মভুমি
আমার ভূমি।

share tin hath jonmovhumi - সাড়ে তিন হাত জন্মভুমি