palabe kuthay - পালাবে কোথায় (জ়েমস)

পাশে রেখেছি অশ্রু
অন্য পাশে দীর্ঘশ্বাস!
সামনে পথ জুড়ে কষ্ট
পেছনটা ভরা শুধু স্মৃতি!
পালাবে কোথায় ?
পালাবে কোথায় ?
পালাবে কোথায় ?
পালাবে কোথায় ?
রাত ভরা দুঃস্বপ্ন
আঁধার হয়েছে নিঃসঙ্গতা,
জোছনা ছড়ায় বিষাদের সুখ
পাখিদের গানে মৌনতা!
তোমাকে ডাকে মলিন বিকেল
রংহীন ধুসর দিগন্তের ঐ রেখা!
তোমাকে ভয় পায় বনানী
তোমার দুখের নেই অন্ত!
পালাবে কোথায় ?
পালাবে কোথায় ?
পালাবে কোথায় ?
পালাবে কোথায় ?
তোমাকে থাকবে ঘিরে যত
আমার ভাঙ্গা গড়া সৃষ্টি,
তোমার বুকে ঝরবে শুধু
অহঃনিশি বেদনার বৃষ্টি!
আমার কবিতার কালো মেঘ
কালো মেঘ, তোমার আকাশে!
তোমার কষ্টে হবে উৎসব
জোনাকিরা জ্বালবে আলো!
পালাবে কোথায় ?
পালাবে কোথায় ?
পালাবে কোথায় ?
পালাবে কোথায় ?


palabe kuthay - পালাবে কোথায় (জ়েমস)

palabe kuthay - পালাবে কোথায়
শিল্পীঃ জ়েমস
এলবামঃ পালাবে কোথায়

Post a Comment

0 Comments