O Valentine - ও ভ্যালেনটাইন বাংলা লিরিক্স (জ়েমস)

ও ভ্যালেনটাইন
সূদুরতমা থাকো যেখানে যেমন
ভাসিয়ে দিলাম জোছনার প্লাবন
এই গান তোমারই প্রতি লাইন
কবিতাও সপেছি প্রতি লাইন
ও ভ্যালেনটাইন একান্তই তুমি আমার
ও ভ্যালেনটাইন একান্তই তুমি আমার..।
আগলে রাখি যতটুকু ভালবাসা
বিস্তৃত সকল সুখ
শুধু তুমি রাখো এই হাতে হাত
তাতেই ভাষাহীন সুখ
এই কাব্য তোমারই প্রতি লাইন
এই সুর তোমারই প্রতি লাইন
ও ভ্যালেনটাইন একান্তই তুমি আমার
ও ভ্যালেনটাইন একান্তই তুমি আমার..।
নীলিমা
সবটুকু নীল তোমার
সেই নীলে
ব্যথাগুলো আমার
এই কল্প তোমারই প্রতি লাইন
এই সুর তোমারই প্রতি লাইন
ও ভ্যালেনটাইন একান্তই তুমি আমার
ও ভ্যালেনটাইন একান্তই তুমি আমার..।

একদিন ছিল উত্থাল নদী
নদীর পাজর ঢেউ
কত সাবলীল ভালবাসাবাসি
আমরা বুঝিনি কেউ
মুগ্ধ দুজনা হাসির দুত্যিতে
ক্যাম্পাস বেয়ে চলা
স্বপ্ন শিউরে উজ্জল চাঁদ
চাঁদের গ্রীবার ফালা
দুজনার ছিল দুরন্ত প্রেম
উড়ন্ত নীল পাখা
হৃদয়ের ফ্রেমে পরশ পরে
মধুর মাধুরি আঁকা…।
কথার কুসুম ছড়িয়ে দিয়েছি
ক্যাফেটেরিয়ার কোনে
মগ্ন কথার শোভন আরতি
বাতাস কেবলই শোনে
চুম্বন সুরে হয়েছো আনত
ললিত লজ্জা উহু
আজও ভয়ের বিচ্ছেদের সুখে
হৃদয়ের কোনে হুহু
দুজনার ছিল দুরন্ত প্রেম
উড়ন্ত নীল পাখা
হৃদয়ের ফ্রেমে পরশ পরে
মধুর মাধুরি আঁকা…।

O Valentine - ও ভ্যালেনটাইন বাংলা লিরিক্স (জ়েমস)

Song : O Valentine
Original Song By : James
Vocal & Music by Ahad Fahim
কথাঃ মুসা
ব্যান্ডঃ ফিলিংস
এলবামঃ স্টেশন রোড

Post a Comment

0 Comments