নীল আকাশ যত দূর দেখা যায়
জীবনের এই আঙিনা
স্বপ্নগুলো এসে ধরা দেয়
ভুল যত করেছি এ জীবনে
কোনো কিছু মিল হবে না
এলোমেলো হয়ে গেছে যে সবই
পারি না ভুলতে যে আমি
কঠিন সমাজের সে বাঁধন
সোনালী প্রতি প্রভাতে
বাঁধনের স্মৃতি এসে ধরা দেয়
জীবনের সবকিছু হতাশা
ভুলে যাও সমাজের যাতনা
কেন তুমি পারোনি তা সইতে
তোমারই স্বপ্ন রয়ে যায়
জীবনের সবকিছু হতাশা
ভুলে যাও সমাজের যাতনা
কেন তুমি পারোনি তা সইতে
তোমারই স্বপ্ন রয়ে যায়
রয়ে যায়
আকাশের ঐ দূর নীলিমায়
স্বপ্নীল দুঃখগুলো
আজীবন সঙ্গী হল আমার
আঁধারের ঐ শেষ সীমানায়
মায়া হরিণের বনে
মরীচিকা ডাকে ইশারায়
অপরাধী হয়ে শুধু আমি
নিজের কাছেই আজ ফেরারী
রুপালী দীপ-আলোতে
মায়াবী রাত পিছু ডেকে যায়
তুমিহীনা সবকিছু বড় নিস্প্রাণ
স্মৃতিভরা বেদনার বালুচর
নত যেন রাত্রির কান্নাতে
ভেঙ্গে গেছে স্বপ্নের বাঁধা ঘর
তুমিহীনা সবকিছু বড় নিস্প্রাণ
স্মৃতিভরা বেদনার বালুচর
নত যেন রাত্রির কান্নাতে
ভেঙ্গে গেছে স্বপ্নের বাঁধা ঘর
বাঁধা ঘর
নীল আকাশ যত দূর দেখা যায়
জীবনের এই আঙিনা
স্বপ্নগুলো এসে ধরা দেয়
ভুল যত করেছি এই জীবনে
কোন কিছু মিল হবে না
এলোমেলো হয়ে গেছে যে সবই
পারি না ভুলতে যে আমি
কঠিন সমাজের সে বাঁধন
স্বর্ণালী প্রতি প্রভাতে
বাঁধনের স্মৃতি এসে ধরা দেয়
জীবনের সবকিছু হতাশা
ভুলে যাও সমাজের যাতনা
কেন তুমি পারোনি তা সইতে
তোমারই স্বপ্ন রয়ে যায়
জীবনের সবকিছু হতাশা
ভুলে যাও সমাজের যাতনা
কেন তুমি পারোনি তা সইতে
তোমারই স্বপ্ন রয়ে যায়
রয়ে যায়
neel akash
শিল্পীঃ জেমস (ফিলিংস)
এ্যালবামঃ জেল থেকে বলছি
সুরঃ জেমস
কথাঃ আশরাফ বাবু, শিবলী

0 Comments