কোনোখানে কোনো এক দিন
আবার যদি দেখা হয়েই যায়
দু'জনে হয়ে যাব এক নদী
মিশে যাব একই মোহনায়!
কোনো এক দিন, কোনো এক দিন।
সেই দিন বিষাদ থাকবে না মনে
কাটবে না আর কোনো দিন গুনে
জোছনায় তারা গুলো জ্বলে জ্বলে
করে যাবে আলোর উৎসব-
দু'জনে হয়ে যাব এক নদী
মিশে যাব একই মোহনায়!
কোনো এক দিন, কোনো এক দিন।
সেই দিন দু'জনের মন যাবে ভেসে
সারা দিন কেটে যাবে উল্লাসে হেসে;
সন্ধায় জোনাকীরা আলো জ্বেলে
দিয়ে যাবে দিনের সৌরভ-
দু'জনে হয়ে যাব এক নদী
মিশে যাব একই মোহনায়!
কোনো এক দিন, কোনো এক দিন।


kono khane kuno ek din - কোনোখানে কোনো এক দিন