Jongole valobasha - জঙ্গলে ভালবাসা

বুনো অর্কিড হৃদয় তোমার
আদিম হিংস্রতায় মেতে ওঠে
যখন আমার সবুজ আঁধার
শুধু তোমাকেই ছুঁয়ে-ছুঁয়ে
জঙ্গলে ভালবাসা!
জঙ্গলে ভালবাসা!
সভ্যতার খোলস ছেড়ে
গুহা'মানবি আর মানবের মতো
চেতনায় দাবানল জ্বালিয়ে রেখে
জঙ্গলে ভালবাসা!
চিত্রা হরিণের মতো
ছুটছো তুমি, ছুটছি আমি
বুনো উন্মাদনায়!
সাপের চোখের মতো
চাওয়া-পাওয়া
জঙ্গলে ভালবাসা!
জঙ্গলে ভালবাসা!
আলিঙ্গনে বিভোর বাসকি লতা
হলুদ মুগ্ধতায়
শান্ত সরোবরে স্বচ্ছ জলে-
জঙ্গলে ভালবাসা!
জোঁনাকির মালাতে সাজাবো তোমায়
আঁধারে ভেঁজা শাড়িতে জড়াবো,
শিকারির বুকচেরা চিত্‍কারে
জানিয়ে যাবে কূর্নিশ-
জঙ্গলে ভালবাসা!
জঙ্গলে ভালবাসা!
বুনো অর্কিড হৃদয়ে তোমার
আদিম হিংস্রতায় মেতে ওঠে
যখন আমার সবুজ আঁধার
তোমাকেই শুধু-শুধু ছুঁয়ে-ছুঁয়ে
জঙ্গলে ভালবাসা!


Jongole valobasha - জঙ্গলে ভালবাসা

Jongole valobasha
শিল্পীঃ জেমস (ফিলিংস)
অ্যালবামঃ নগরবাউল
সুরকারঃ জেমস
গীতিকারঃ লতিফুল ইসলাম শিবলী

Post a Comment

0 Comments