jatra - hoi hoi kando roi roi beapar - যাত্রা - বেদের মেয়ে জোছনা

হৈ হৈ কান্ড, রৈ রৈ ব্যাপার
নাচে গানে মন মাতবে সবার!
চারিদিকে দর্শক করে থৈ থৈ
নাচ দেখে গান শোনে করে হৈ চৈ!
রাতভর ওঠে রোল বাহারে বাহারে বা!
অপূর্ব রওশন অপেরার যাত্রা-
নাচ-গানে ভর পুর যাত্রাপালা
বেদের মেয়ে জোছনা
বেদের মেয়ে জোছনা।
রাত ভারী হতে থাকে যতো-
ঝুমুর ঝুমুর নাচ বাড়বে ততো!
নায়িকার ক্রন্দন হাসি তামাশা
ভিলেনের ভয়াল চিৎকার-
আজকের পালা হবে দেখে যা দেখে যা!
বেদের মেয়ে জোছনা
বেদের মেয়ে জোছনা।
কদমতলীর খোলামাঠে
যাত্রা প্যান্ডেল ঐ দেখা যায়!
একদল ডানা কাটা পরীর সাথে
হাজার দর্শক মেতে ওঠে-
চিৎকার করে বলে হুররে হুররে!
বেদের মেয়ে জোছনা
বেদের মেয়ে জোছনা।
হৈ হৈ কান্ড, রৈ রৈ ব্যাপার
নাচে গানে মন মাতবে সবার!
চারিদিকে দর্শক করে থৈ থৈ
নাচ দেখে গান শোনে করে হৈ চৈ!
রাতভর ওঠে রোল বাহারে বাহারে বা!
অপূর্ব রওশন অপেরার যাত্রা-
নাচ গানে ভর পুর যাত্রাপালা!
বেদের মেয়ে জোছনা
বেদের মেয়ে জোছনা।

hoi hoi kando roi roi beapar - বেদের মেয়ে জোছনা

Post a Comment

0 Comments