hridoy er ekla prantore -হৃদয়ের একলা প্রান্তরে

হৃদয়ের একলা প্রান্তরে
স্বপ্নের চিবুক ধরে,
অনন্ত একাকী-
পড়ে আছি এই আমি!
অন্ধকার বানী হাল টানে-রে।
আমার রাতের শয্যা
শুধু বিষাদের চাদর
ও কান্না-
প্রজাপতি খুশীরা
বিবাগী এখন!
বিষণ্ণ বহু বিকেলে
ধূ-ধূূ যমুনার বুকে
ঝিঝির কোরাসে-
বেজে ওঠে মেলোডি
বেদনার বালুচরে!
জীবনের এই অ্যালবামে
বিবর্ণ বহু ছবিতে
রঙ্গিন দিন গুলো-
সাদা কালো হয়ে গেছে
তোমায় না পেয়ে!
হৃদয়ের একলা প্রান্তরে
স্বপ্নের চিবুক ধরে,
অনন্ত একাকী-
পড়ে আছি এই আমি!
অন্ধকার বানী হাল টানে-রে।
আমার রাতের শয্যা-
শুধু বিষাদের চাদর
ও কান্না!
প্রজাপতি খুশীরা
বিবাগী এখন।

hridoy er ekla prantore -হৃদয়ের একলা প্রান্তরে

hridoy er ekla prantore
Artist: James
Album: Jail Theke Bolchi

Post a Comment

0 Comments