নীরবে, অভিমানে নিভৃতে,
করছো তিলে তিলে নিজেকে শেষ।
কেনো বলো, পৃথিবীতে কেউ কারো নয়?
হয়ে গেছে ভালবাসা নিঃশেষ।
বন্ধু, ভেঙ্গে ফেলো এই কারাগার,
খুলে দাও সে হৃদয়ে প্রণয়ের দ্বার।
হতেও পারে এই দেখা শেষ দেখা,
হতেও পারে এই গানই শেষ গান।
হতেও পারে,
আমাদের এই মিলনমেলা এক ইতিহাস
হতেও পারে,
তোমার শীতল চোখটাই যেন এক উচ্ছাস
হতেও পারে,
বিষাদের এই জনপদ প্রণয়ের তীর্থ
হতেও পারে,
তোমার একটু নীরবতায় সে ব্যার্থ।
হতেও পারে এই দেখা শেষ দেখা,
হতেও পারে এই গানই শেষ গান।
দুঃখ আমার সাথেই আছে,
তবু দেখো দু:খী আমি নইতো।
ডাক দিয়ে যায় প্রণয়-মেলা,
এতেই নিহিত সুখ হয়তো।
কিসের এত দু:খ তোমার?
সারাক্ষণ বসে বসে ভাবছো,
পৃথিবীতে বলো বাঁচবে কদিন
সময়টাতো বড় অল্প।
নীরবে, অভিমানে নিভৃতে,
করছো তিলে তিলে নিজেকে শেষ।
কেনো বলো, পৃথিবীতে কেউ কারো নয়?
হয়ে গেছে ভালবাসা নিঃশেষ।
বন্ধু, ভেঙ্গে ফেলো এই কারাগার,
খুলে দাও, খুলে দাও সে হৃদয়ে প্রণয়ের দ্বার।
হতেও পারে এই দেখা শেষ দেখা,
হতেও পারে এই গানই শেষ গান।
Hoteo pare ei dekha sesh dekha - হতেও পারে এই দেখা শেষ দেখা
শিল্পী : জ়েমস
নগর বাউল
মিক্সড অ্যালবাম: শেষ দেখা
nirobe obhimane nivrite
korecho tile tile nijeke sesh
keno bolo prithibite keu karo noy
hoye geche valobasha nissesh
bondhu venge felo ei karagar
khule dao, Se hridoye pronoyer dar
hoteo pare ei dekha sesh dekha
hoteo pare ei gaani sesh gaan
hoteo pare,
amader ei milon melai ek itihash
hoteo pare,
tomar shitol choktai jeno ek uchchash
hoteo pare,
bishader ei jono poth pronoy er tirtho
hoteo pare,
tomar ektu nirobotay se bertho
hoteo pare ei dekha sesh dekha
hoteo pare ei gaan e sesh gaan
dukkho amar sathei ache
tobu dekho dukhi ami noito
daak diye jay pronoy mela
ethei nihito sukh hoyto
kisher etho dukkho tomar
sarakkhon boshe boshe vabcho
Prithibite bolo banchbe ko din
shomoy ta to boro olpo
hoteo pare ei dekha shesh dekha

0 Comments