গোপনে, আরো গোপনেএসো তুমি- পৃথিবীর কেউ যেন জানতে না পারে! হৃদয়ের লেনাদেনায় মগ্ন আমরা দু'জনে! জোছনা ভেজা রাতে খোলা চুলে এসো তুমি- ছায়াটাকে একা রেখে! পৃথিবীর কেউ যেন জানতে না পারে! হৃদয়ের লেনাদেনায় মগ্ন আমরা দু'জনে! ঘোর ঘোর বরষা রাতে অভিসারে এসো তুমি- আঁধারের পিঠে চেপে! পৃথিবীর কেউ যেন জানতে না পারে! হৃদয়ের লেনাদেনায় মগ্ন আমরা দু'জনে! গোপনে, আরো গোপনে এসো তুমি- পৃথিবীর কেউ যেন জানতে না পারে! হৃদয়ের লেনাদেনায় মগ্ন আমরা দু'জনে! গোপনে, আরো গোপনে!
0 Comments