guitar kadte jane - গিটার কাঁদতে জানে

ছয়টি তারে লুকিয়ে আছে
ছয় রকমের কষ্ট আমার!
ফুরিয়ে যাওয়া মানুষের মতো
নির্ঘুম রাত জেগে জেগে-
গিটার কাঁদতে জানে গিটার কাঁদতে জানে
অভিমানী একটি তারের
নিজ চোখের মতো,
চিরদুঃখী একটি তারের
বুকটা জমা ক্ষত।
ফুরিয়ে যাওয়া মানুষের মতো
নির্ঘুম রাত জেগে জেগে-
গিটার কাঁদতে জানে গিটার কাঁদতে জানে
একা নামের একটি তারের
সুখের একটু পাশে,
পরবাসী তারটি বড়
বিষাদ ভালোবাসে।
ফুরিয়ে যাওয়া মানুষের মতো
নির্ঘুম রাত জেগে জেগে-
গিটার কাঁদতে জানে গিটার কাঁদতে জানে
ছয়টি তারে লুকিয়ে আছে
ছয় রকমের কষ্ট আমার!
ফুরিয়ে যাওয়া মানুষের মতো
নির্ঘুম রাত জেগে জেগে-
গিটার কাঁদতে জানে গিটার কাঁদতে জানে

guitar kadte jane - গিটার কাঁদতে জানে

Song : Guitar Kadte Jane.
Singer : James.
Album : Dukhini Dukkho Korona.

Post a Comment

0 Comments