গ্রীন রুমের বাতি নিভে গেছে
পর্দা খুলছে করতালিতে
জাদুকর শয়তান মন্ত্র পড়ে
ছুটে যায় নায়িকাকে বশ করতে
কৌতূহলে সবাই
অবাক চোখে দেখে নাটক
আমার মন আজ অন্য দিকে
কুড়ে খায় এক বড় যন্ত্রণাতে...
ছুটে পালাই এক খোলা ময়দানে
আঁধার ছিল শুধু সঙ্গী হয়ে
নিষ্ঠুর মশাদের যন্ত্রণাটাও
আমার যা ছিল তার বেশী কিছু নয়
হৃদয়ে শুধু আজ রক্ত ঝরে
বেদনার চাবুক পিঠে পড়ে
নেই কোন প্রশ্ন তোমার কাছে
দুঃখ মাথা ঠোকে প্রহসনে
কিছু ভালো লাগেনা
কিছু ভালো লাগেনা
না না না না না না না
না না না না না না না
কিছু ভালো কিছু ভালো
কিছু ভালো কিছু ভালো
মনে হয় জীবনের যবনিকাতে
দেখবে আমার লাশ পথের ধারে
দরজার চৌকাঠে দাড়িয়ে দেখবে
যাচ্ছি কাফন গাঁয়ে অচিনপূরে।
green room - গ্রিনরুমের বাতি
মিক্সড অ্যালবাম: আলোড়ন
শিল্পীঃ জ়েমস

0 Comments