ekdin chilo - একদিন ছিল উচ্ছল নদী

একদিন ছিল উচ্ছল নদী, নদীর পাজর ঢেউ
কত সাবলীল ভালবাসাবাসি, আমরা বুঝিনি কেউ
মুগ্ধ দুজনা হাসির দুত্যিতে ক্যাম্পাস বেয়ে চলা
স্বপ্ন শিউরে উজ্জল চাঁদ চাঁদের গ্রীবার ফালা
দুজনার ছিল দুরন্ত প্রেম
উড়ন্ত নীল পাখা
হৃদয়ের ফ্রেমে পরস্পরের
মধুর মাধুরি আঁকা...।
কথার কুসুম ছড়িয়ে দিয়েছি ক্যাফেটেরিয়ার কোনে
মগ্ন কথার শোভন আরতি বাতাস কেবলই শোনে
চুম্বন সুরে হয়েছো আনত ললিত লজ্জা উহু
আজও ভয়ের বিচ্ছেদের সুখে হৃদয়ের কোনে হুহু
দুজনার ছিল দুরন্ত প্রেম
উড়ন্ত নীল পাখা
হৃদয়ের ফ্রেমে পরস্পরের
মধুর মাধুরি আঁকা...।
একদিন ছিল উচ্ছল নদী, নদীর পাজর ঢেউ
কত সাবলীল ভালবাসাবাসি, আমরা বুঝিনি কেউ
মুগ্ধ দুজনা হাসির দুত্যিতে ক্যাম্পাস বেয়ে চলা
স্বপ্ন শিউরে উজ্জল চাঁদ চাঁদের গ্রীবার ফালা

ekdin chilo - একদিন ছিল উচ্ছল নদী

ekdin chilo
শিল্পীঃ জেমস (ফিলিংস)
অ্যালবামঃ স্টেশন রোড
সুরকারঃ জেমস
গীতিকারঃ মুসা

Post a Comment

0 Comments