devdas bolo na amay - দেবদাস বলো না আমায়

আরো গভীরে যদি যেতে
আমার প্রতি ভাবনায়
আবেগী খেলা খেলেছে কে
জীবন নিয়ে আমার
পৃথিবীকে এইটুকু অনুরোধ হায়
উপহাস করোনা নিয়ে হৃদয়
দেবদাস বলো না আমায়
তানপুরাটা বাজে না সুরে
এ জীবন সে তো ছিড়ে যাওয়া তার
নিঃস্ব করে আজ সে বহু দূরে
হতে চাই না তার করুণা
পৃথিবীকে এইটুকু অনুরোধ হায়
উপহাস করোনা নিয়ে হৃদয়
দেবদাস বলো না আমায়
ও পিয়ানোতে নেই সে মধুর ঝংকার
টুং টাং টুং টাং শব্দে বাজেনা সে আর
(ওরে পাগলা) জীবন আমার সেই ভাঙ্গা পিয়ানো
বিষাদের স্বরলিপি যার,
পৃথিবীকে এইটুকু অনুরোধ হায়
উপহাস করো না নিয়ে হৃদয়
দেবদাস বলো না আমায়

devdas bolo na amay - দেবদাস বলো না আমায়

devdas bolo na amay
শিল্পীঃ জেমস
অ্যালবামঃ পিয়ানো

Post a Comment

0 Comments