ছলাত ছলাত চোখে রে বন্ধু
অশ্রু কি আর ধরে!
সেতো ঝরনা হয়ে ঝরে গিয়ে
নদী হয়ে যায় যে বয়ে
সমুদ্রের দিকে!
ও, কে আছিস
রাখনা ধরে তারে
দু'হাতের মাঝে
এক আজলা ভরে।
ও, আমি চেয়েছিলাম
রাখবো ধরে তারে-
চোখের কোণে আদর করে
সারাটি জনম ধরে!
ও, কে আছিস
রাখনা ধরে তারে
দু'হাতের মাঝে
এক আজলা ভরে।
ও, আমি ভেবেছিলাম
বাঁধবো বুকে তারে-
খুব যতনে, সংগোপনে
সারাটি জনম ধরে!
ও, কে আছিস
রাখনা ধরে তারে
দু'হাতের মাঝে
এক আজলা ভরে।


Cholat cholat chukhe re bondhu - ছলাত ছলাত চোখে রে বন্ধু