টিফিনের পয়সা বাঁচিয়ে
তোমায় কিনে দেওয়া সেই রুমাল চেপে
এখনও কেন কাঁদ!
কি হবে প্রদীপ জ্বেলে
স্মৃতির সাথে সাপলুডু খেলে! এবার বৈশাখী ঝড়েসে রুমাল ঊড়িয়ে দিও বৈশাখী শুভেচ্ছা নিও। সকালের শুরু থেকে গোধূলির রঙ
হয়ত তোমার কাছে অন্য লাগে!
জোছনাও সে তো আজ হয়ে গেছে ফিকে!
তোমার একরাশ রাগ-অনুরাগে!
কি হবে প্রদীপ জ্বেলে
স্মৃতির সাথে সাপলুডু খেলে!
এবার বৈশাখী ঝড়ে
সে রুমাল ঊড়িয়ে দিও
বৈশাখী শুভেচ্ছা নিও।
আরে, তুমিও তেমন নেই আমিও যেমন
যান্ত্রিক জীবনের নাটকীয়তায়!
রঙ তুলি সাজিয়ে এঁকোনা তাকে
এঁকোনা পুরানো সেই অধ্যায়!
কি হবে প্রদীপ জ্বেলে
স্মৃতির সাথে সাপলুডু খেলে!
এবার বৈশাখী ঝড়ে
সে রুমাল ঊড়িয়ে দিও
বৈশাখী শুভেচ্ছা নিও।
Boishakhi shuvechha nio
Tifiner Poysha
Artist James
Album Sa Re Ga Ma

0 Comments