শুনতে কি পাও তুমি
তোমাকেই বলছি এখন
শুনতে যদি না পাও
আবারো বলবো তখন ...
বদলে গেছো তুমি, বদলে গেছে মন
নেই তুমি আগের মতন ।।
উড়ে যায় পাখি উড়ে যায়
বদলায় গতি বদলায় ঘর
ক্ষয়ে যায় নদী ক্ষয়ে যায়
নদী খুল ভাঙ্গে গড়ে তবু চর
বদলে গেছো তুমি, বদলে গেছে মন
নেই তুমি আগের মতন ।।
বলে যাই আমি বলে যাই
একা বলে বলে ক্লান্ত এখন
তুমি আছো তবু পাশে
ভাবি ভুল গুলো ভাঙ্গবে কখন
বদলে গেছো তুমি, বদলে গেছে মন
নেই তুমি আগের মতন ।।

0 Comments