ami gaan gaile - আমি গান গাইলেই

আমি গান গাইলেই
গান গাইলেই-
যদি চোখে আসে শ্রাবণের ধারা,
তবে মার্জনা করো আমায়
ক্ষমা করো এই গান শুনছো যারা!
মন তো কাঁচেরি আয়না
ভাঙ্গলে জোড়া লাগে না।
মন তো কাঁচেরি আয়না
ভাঙ্গলে জোড়া লাগে না--
ভালোবাসার অন্য নামে বেদনা
অন্য নামে সে বিরহেরি আরাধনা!
যার তরে সারাটা জীবন
বুকের ভেতরটা জ্বলে,
বন্ধ সে হৃদয় দিগন্ত
ডুবলাম নিরাশার জলে!
মন তো কাঁচেরি আয়না
ভাঙ্গলে জোড়া লাগে না--
ভালোবাসার অন্য নামে বেদনা
অন্য নামে সে বিরহেরি আরাধনা!


ami gaan gaile - আমি গান গাইলেই

Post a Comment

0 Comments