aj dukkho bhular din - আজ দুঃখ ভোলার দিন

আজ দুঃখ ভোলার দিন
আজ মন হবে যে রঙ্গিন
আজ প্রাণ খুলে শুধু গান হবে
সুখ হবে সীমাহীন…
চলো দুজনে আজ হারিয়ে যাই
ভুলে অভিমান
যত কষ্ট আছে সবই ভুলে
গাই সুখেরই গান
আজ নেইতো পিছুটান।
পাখিরা গান করে আজ
নদীতে ঢেউ
হাতে হাত রেখে হাঁটি
জানবে নাতো কেউ
তুমি বল হাঁটতে তোমার ভালোলাগেনা।
চলো দুজনে আজ হারিয়ে যাই
ভুলে অভিমান
যত কষ্ট আছে সবই ভুলে
গাই সুখেরই গান
আজ নেইতো পিছুটান।
আকাশে মেঘ জমেছে
ঝরছে অঝোর
দূরে কেন কাছে এসো
ভাবছো মিছে পর
তুমি বল বাইরে তোমার
মন বসে না।

aj dukkho bhular din - আজ দুঃখ ভোলার দিন

aj dukkho bhular din
শিল্পীঃ জেমস
এলবামঃ সারেগামা

Post a Comment

0 Comments